NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ফ্রান্স-জার্মানি সম্পর্কে নতুন দিনের আশা


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০২:৩৭ এএম

>
ফ্রান্স-জার্মানি সম্পর্কে নতুন দিনের আশা

ফ্রাঙ্কো-জার্মান সহযোগিতার ৬০ বছর উদযাপন করতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রোববার প্যারিস সফর করেছেন। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উদযাপনের অংশ হিসেবে দুপুরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাক্ষাৎ হয়।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে শোলজের ব্যক্তিগত সম্পর্ক উষ্ণ নয়। বার্লিনে জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ডিজিএপি) গবেষক জ্যাকব রস বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের চেয়েও অনেক বেশি কাঠামোগত সমস্যা রয়েছে।’ 

জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেস্তাগ-এর প্রেসিডেন্ট বায়েরবেল বাস এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘উভয়  দেশই সচেতন যে তারা ইউরোপের চালিকাশক্তি।’

তিনি আরও বলেন, রোববারের এ উদযাপনের ফলে ফরাসি-জার্মান সম্পর্ক নতুন গতি পাবে বলে আমি অত্যন্ত আশাবাদী।