NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

কে সেরা, কোহলি নাকি শচীন? যা বললেন কামিন্স


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৪ পিএম

>
কে সেরা, কোহলি নাকি শচীন? যা বললেন কামিন্স

আগামী মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। দুই দেশের ক্রিকেট মহলে নাগপুরে প্রথম টেস্টের আগেই উত্তেজনা দেখা গেছে। এবার অজি টেস্ট দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স বর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলার আগেই নিজের পছন্দের সেরা ব্যাটসম্যানের নাম জানিয়ে দিলেন। শচীন নাকি কোহলি- ইস্যুতে নিজের মতামতও স্পষ্ট করলেন।

অজির এ ক্যাপ্টেনকে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, তার চোখে কে সেরা? সেখানে উসমান খোয়াজার সঙ্গে প্রাইম ভিডিও সিরিজের টিজারে গুরুত্বপূর্ণ মন্তব্য করে কামিন্স বলেন, ‘শচীনের বিরুদ্ধে কেবলমাত্র একবারই খেলেছি। তাও আবার বহু বছর আগে টি-২০ তে। তাই আমার রায় বিরাটের দিকেই।’

এরপর পাকিস্তানি বংশোদ্ভূত খোয়াজাকে কামিন্স প্রশ্ন করেন সেরা চারজন ভারতীয় ব্যাটসম্যানকে বাছাই করতে। তবে তিনি কোহলিকে রাখেননি সে তালিকায়। তার পছন্দের চারজন তারকার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি এক নম্বরে রাখব শচীনকে, দ্রাবিড়, মিস্টার ওয়ালকে দুই নম্বরে, তিন নম্বরে দাদা সৌরভকে। লক্ষ্মণের জন্য দুর্ভাগ্যজনকভাবে বলতে খারাপ লাগছে। ওর ব্যাটিং দেখতেও ভালো লাগে। তবে বাঁ-হাতিই আমার পছন্দের।’

বর্তমান ভারতীয় দলের কোন দুই সদস্যকে অস্ট্রেলিয়া দলে দেখার ইচ্ছা প্রকাশ করেন, এমন প্রশ্নে খোয়াজা বলেন, ‘কোহলি এবং পন্থ।’

এর আগে প্যাট কামিন্স এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ব্লকবাস্টার সিরিজের জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চান তিনি। জানিয়ে দেন, স্পিন বোলিং বিভাগে নাথান লিয়নের সঙ্গেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আস্টন আগার, ট্র্যাভিস হেড।