NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

তুরস্কের আকাশে অদ্ভুত বস্তু, যা বলছেন বিশেষজ্ঞরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০৬ এএম

>
তুরস্কের আকাশে অদ্ভুত বস্তু, যা বলছেন বিশেষজ্ঞরা

ভূমধ্যসাগরীয় দেশ তুরস্কের বুরসার আকাশে বৃহস্পতিবার অদ্ভুত এক বস্তুর দেখা মেলে। যেটিকে অনেকে ইউএফও মনে করেছিলেন। তবে এটি কোনো অদ্ভুত বস্তু বা ইউএফও নয়। এটি আসলে মেঘ। যা লেন্টিকুলার মেঘ হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সূর্যোদয়ের সময় গোলাপী রঙের মেঘটি প্রথম দেখা যায়। যার মাঝে বড় আকারের গর্ত ছিল। এক ঘণ্টারও বেশি সময় এটি দেখা যায়। ওই সময় অনেকে এটির ছবি তোলেন। এরপর মেঘটি মিলিয়ে যায়।

অদ্ভুত এ মেঘের ছবি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর এটি পুরো বিশ্বে ছড়ায়। তুরস্কের আবহাওয়া দপ্তর পরবর্তীতে নিশ্চিত করে এটি একটি লেন্টিকুলার মেঘ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, লেন্টিকুলার মেঘের আকৃতি বাঁকা হয়। এটি দেখতে উড়ন্ত সস পেনের মতো লাগে। আর এ মেঘ পাওয়া যায় বায়ুমণ্ডলের ২ হাজার থেকে ৫ হাজার মিটার উচ্চতার মধ্যে।

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ জানিয়েছে, লেন্টিকুলার মেঘ তৈরি হয় যখন বায়ুমণ্ডল স্যাচুরেশনের শিখড়ে থাকে। মানে এ মেঘ তৈরি হয় যখন বাতাস আদ্র ও স্থিতিশীল থাকে এবং পাহাড় ও পর্বতের ওপর শক্তিশালী বাতাস ওঠানামা করে। সাধারণত শীতকালে এগুলো বেশি গঠিত হয়। তবে বছরের অন্য সময়গুলোতেও এর দেখা মিলতে পারে।

এ ধরনের মেঘ বৃষ্টির পূর্বাভাসও দিয়ে থাকে। কারণ কোনো ঝড় তৈরি হলে এমন অদ্ভুত মেঘ সৃষ্টি হয়।