NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘আরআরআর’র বিজয়রথ থামল


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩৩ পিএম

>
‘আরআরআর’র বিজয়রথ থামল

বছরের শুরুতে দুটি আন্তর্জাতিক পুরস্কার জিতে হাওয়ায় উড়ছিল এস এস রাজামৌলি পরিচালিত তেলেগু সিনেমা ‘আরআরআর’। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জেতার পর আশা ছিল এবারের ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বিএএফটিএ) পুরস্কারেও শ্রেষ্ঠত্ব বজায় রাখবে সিনেমাটি। তা আর হলো না, অবশেষে ‘আরআরআর’-এর বিজয়রথ থামল।

বিএএফটিএ পুরস্কারের দীর্ঘ তালিকায় সেরা অ-ইংরেজি ভাষার ছবির বিভাগে প্রাথমিকভাবে মনোনীত হয়েছিল ‘আরআরআর’। তবে পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই ছবিটির। এস এস রাজামৌলির বিএএফটিএ পুরস্কার জয়ের স্বপ্ন অধরা থেকে গেল এবারের মতো।

সেরা অ-ইংরেজি ভাষার ছবি বিভাগে সংক্ষিপ্ত তালিকায় ‘আরআরআর’ না থাকলেও জায়গা করে নিয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ‘আর্জেন্টিনা, ১৯৮৫’, ‘করসেজ’, ‘ডিসিশন টু লিভ’, এবং ‘দ্য কোয়ায়েট গার্ল’ ছবিগুলো। সর্বোচ্চ ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে শীর্ষে আছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।

প্রসঙ্গত, ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা গানের পুরস্কার জেতে ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি। ২৮তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার সিনেমা ও সেরা গানে পুরস্কার জিতে নেয় ছবিটি। এবারের অস্কারে সেরার দৌড়েও আছে ‘আরআরআর’।