NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

একই কনেকে দু’বার বিয়ে করলেন শ্রেয়ার ভাই


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

>
একই কনেকে দু’বার বিয়ে করলেন শ্রেয়ার ভাই

শ্রেয়া ঘোষালের ভাইয়ের বিয়ে যেন রূপকথার এক বিয়ে! এক বার নয় একই কনেকে দু’বার বিয়ে করলেন তিনি। আসলে এ বিয়েতে রয়েছে চেতন ভগতের ‘টু স্টেটস’ গল্পের ছোঁয়া।

শ্রেয়ার ভাই সৌম্যদীপ পেশায় সুরকার ও গায়ক। বিয়ে করেছেন দক্ষিণের মেয়ে রোশনি প্রদীপকে। তিনি পেশায় সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার ও ধ্রুপদী নৃত্যশিল্পী। তাই এক বার দক্ষিণ ভারতীয় রীতি নাীতি অনুযায়ী সৌম্য তাকে বিয়ে করেন। আর এক বার একেবারে বাঙালি মতে। বাঙালি মতে বিয়ের দিন টোপর-ধুতি-পাঞ্জাবিতে সেজেছিলেন সৌম্যদীপ। লাল বেনারসিতে একেবারে বাঙালি বৌ সেজেছিলেন রোশনি। চেতনের ওই উপন্যাসেও এমনটা ছিল।

শ্রেয়ার চেয়ে বেশ ছোট তাঁর ভাই। শ্রেয়া লিখেছেন, আজকের দিনটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। আমার দেখা সব থেকে সুন্দর দুটো মনের মিলন হলো আজ। দু’টি সংস্কৃতির আর্দশ মিলন হলো আজ। আমাদের সব থেকে আদরের মানুষটার বিয়ে। খুশিতে চোখ ভিজেছে আজ। ভাই তুমি খুশি থেকো। বৌমা তোমাকে সারা জীবন এতটাই ভালোবাসবে।