NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

খেলা দেখে বাবা-মা-বউ খুশি হয়, বাচ্চা লাফায় : নাসির


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ১২:১৪ এএম

>
খেলা দেখে বাবা-মা-বউ খুশি হয়, বাচ্চা লাফায় : নাসির

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রীতি মতো রানের ফোয়ারা ছোটাচ্ছেন নাসির হোসেন। ঢাকা ডমিনেটরসের নেতৃত্বেও রয়েছেন তিনি। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে নাসির করেছেন ২১৫ রান; যা আসরের সর্বোচ্চ রানের তালিকাতেও রয়েছে। 

নাসির বলছেন ব্যাট হাতে দ্যুতি ছড়ানো দেখলে খুশি হন তার পরিবারের লোকজন।

বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে আসেন ঢাকার অধিনায়ক নাসির। সেখানে তিনি বলেন, আমার লাইফস্টাইল আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। একটা কথাই বারবার আসছে, সেটা হচ্ছে সুযোগ। আগে সেটা পাইনি, এখন পাচ্ছি। এ কারণে হয়তো পারফরমেন্স একটু ভালো হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি ভালো খেললে কেউ না কেউ খুশি হয়। চেষ্টা করি এজন্য ভালো খেলতে। 

ভালো খেললে কারা খুশি হন এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, বাবা-মা, ভাই-বোন, বউ খুশি হয়। আর বাচ্চা খেলা দেখে। ও লাফায়। 

তাদের জন্যই কি এখন ভালো খেলার চেষ্টা করেন? নাসির বলছিলেন, চেষ্টা করি তো ভালো খেলার। সবচেয়ে বড় কথা ভালো খেললে পরিবার খুশি হবে এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা যখন পরিবারের চেহারার দিকে তাকাই, ওরা হাসিখুশি থাকে। ওটা আলাদা একটা অনুভূতি, আমারও ভালো লাগে। 

এছাড়া নিজের ব্যাটিং নিয়ে নাসির বলেন, সত্যি কথা বলতে ব্যাটিং উপভোগ করছি। আর বিপিএলের কথা যদি বলেন এবারই প্রথম আমি নিয়মিত একটা পজিশনে ব্যাটিং করছি। এর আগে আমি হয়তো ৬-৭ এ ব্যাট করতাম, ওভার থাকতো ৩-৪ টা। এ কারণে হয়তো বা আমি পারফর্ম করতে পারিনি। 

নাসির যোগ করেন, তবে এবার আমি যেখানে ব্যাটিং করছি, আপনি দেখেন আমাদের টপ অর্ডার দ্রুত আউট হয়ে যাচ্ছে। আমি লম্বা সময় ব্যাটিং করার সুযোগ পাচ্ছি। আমি যে ধরনের ব্যাটার গিয়েই মারাটা আমার জন্য কঠিন। উইকেটে সময় নিতে হয়। তো আমার মনে হয় আমি সেই সময়টা উইকেটে পাচ্ছি আর আল্লাহর রহমতে শেষটা ভালো হচ্ছে।