NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

সৌদি প্রবাসীদের অপরিচিত ফোন কল নিয়ে সতর্কবার্তা দূতাবাসের


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০১:১৩ এএম

>
সৌদি প্রবাসীদের অপরিচিত ফোন কল নিয়ে সতর্কবার্তা দূতাবাসের

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অপরিচিত ফোন কলে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার অনুরোধ করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, সম্প্রতি দেশটিতে বসবাসরত সৌদি নাগরিক ও অভিবাসীদের কাছে কিছু সন্দেহজনক ফোন কল আসছে। যাতে তারা দাবি করছে যে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল করেছে এবং আপনার বসবাসের অনুমতি ও অন্যান্য জরুরি বিষয় আপডেটের কথা বলে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও কোড তাদের সরবরাহ করার জন্য অনুরোধ করে।

ফোন কলে বলা হয় যে, যদি তারা জরুরি তথ্য বা কোড সরবরাহ না করে তবে তাদের নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হতে হবে।

যদি কেউ ব্যাংক অ্যাকাউন্টের কোড বা অন্যান্য তথ্য দেয় তাহলে তাদের টাকা উত্তোলন করে নেবে। এই চক্র থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বাংলাদেশিদের উদ্দেশে দূতাবাসের বার্তায় আরও উল্লেখ করা হয়, সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা এ বিষয়ে মেসেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। তাই কোনো অপরিচিত ব্যক্তির কলে কারও কোনো ধরনের তথ্য আপডেট, ব্যক্তিগত তথ্য শেয়ার না করার অনুরোধ করা হলো। প্রয়োজনে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যেতে পারে।