NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মাইকেল জ্যাকসনের বায়োপিক


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৫, ০৩:১২ এএম

>
মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন মারা গেছেন ২০০৯ সালের ২৫ জুন। মৃত্যুর এত বছর পরও তিনি সমান জনপ্রিয় ভক্তদের কাছে। এবার এই কিংবদন্তি শিল্পীর বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন হলিউড নির্মাতা এন্টোইন ফুকা। যার নাম ‘মাইকেল’।

ভ্যারাইটির সূত্রে জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফর্মেন্স।

সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা এন্টোইন ফুকা বলেন, ‘আমার প্রথম দিকের সিনেমাগুলো ছিল মিউজিক ভিডিওর মতো। এখনও আমি ফিল্মের সঙ্গে, মিউজিকের সঙ্গে নিজের গভীর সম্পর্ক খুঁজে পাই। আমি মনে করি মাইকেল জ্যাকসনের মতো শক্তিশালী, বিস্ময়কর এবং মেধাবী মিউজিসিয়ান আর নেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি তার কাজ দেখে মিউজিক ভিডিও তৈরির অনুপ্রেরণা পেয়েছি। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ শিল্পী যার গান এমটিভিতে এতবার দেখানো হতো। তার গান ও সিনেমাগুলো আমার পৃথিবীর অংশ। তার গল্প পর্দায় বলতে পারার এই সুযোগ পেয়ে লোভ সামলাতে পারিনি।’