NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিতর্কের মাঝেই ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৫:৩০ এএম

>
বিতর্কের মাঝেই ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি প্রথমবার মুক্তি পেয়েছিল গত বছরের ১১ মার্চ। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে বিতর্ক শুরু হয়। মূলত ১৯৯০ সাল থেকে হিন্দু পণ্ডিতদের কাশ্মীর প্রস্থান নিয়ে তৈরি বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমাটি ঘিরে তুমুল বিতর্কের জন্ম দেয়।

কেন্দ্রের মোদি সরকার ছবির প্রশংসা করলেও বিরোধীরা দাবি করেন, ছবির তথ্যে প্রচুর গণ্ডগোল রয়েছে। নানা মহলের সমালোচনার মুখেও পড়েছিলেন পরিচালক বিবেকও। নতুন বছরেও সেই বিতর্কের রেশ কাটেনি। আর তারই মধ্যে রীতিমতো চমকে দিয়ে ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে বিতর্কিত সিনেমাটি। টুইট করে এ খবর নিশ্চিত করেছেন পরিচালক বিবেক ও অভিনেতা অনুপম খের। সম্ভবত এটাই প্রথম কোনো ভারতীয় সিনেমা যা এক বছরের মধ্যে দ্বিতীয়বার সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বিবেক জানিয়েছেন, ৩৩ বছর আগে ১৯ জানুয়ারি কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা হয়েছিল। ঘরছাড়া হয়েছিলেন হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত। সেই দিনটি প্রত্যেক দেশবাসীকে মনে করিয়ে দিয়ে তাদের সম্মান জানাতেই ফের প্রেক্ষাগৃহে আসছে এই ছবি। পরিচালকের দাবি, ইতিহাসে প্রথম এক বছরের ব্যবধানের মধ্যে দু’বার মুক্তি পেতে চলেছে কোনো সিনেমা। প্রত্য়েককে ছবিটি প্রেক্ষাগৃহে দেখার আহ্বানও জানিয়েছেন তিনি।

অনুপম খেরও টুইটারে পুনরায় ছবি মুক্তির জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। হিন্দু পণ্ডিতদের কাশ্মীর প্রস্থানের ৩৩ বছর হয়ে গেল। তাদের স্মৃতিতেই এই উদ্যোগ। এমন সিদ্ধান্তে খুশি ছবিতে অভিনীত মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী জোশী।

বিতর্ক পেরিয়ে গত বছরে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল দ্য কাশ্মীর ফাইলস। তবে নানা বিতর্ক পিছনে ফেলে ছবির মুকুটে ওঠে নয়া পালক। ২০২৩ সালের অস্কারের শর্ট লিস্টে জায়গা পায় সিনেমাটি। অস্কার কর্তৃপক্ষের তরফ থেকে খবরটি পেতেই টুইট করেছিলেন বিবেক। এই সিনেমার পাশাপাশি অস্কারের তালিকায় জায়গা করে নেয় ভারতের ‘গাঙ্গুবাঈ’, ‘আরআরআর’, ‘কান্তারা’, ‘ছেল্লো শো’।