NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএএ এর বাংলাদেশ ডে প্যারেড উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ পিএম

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএএ এর বাংলাদেশ ডে প্যারেড উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা

মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং ৭১ এর রনাঙ্গনে শহীদদের প্রতি শ্রদ্ধাসহ ৩০ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সেই সকল বীরদের প্রতি শ্রদ্ধাসহ জাতীয় পতাকা বাংলা ভাষা ও সংস্কৃতি বাউল গান আমাদের জাতীয় ফল, ফুলসহ শুভা যাত্রার ১ম বারের মত উৎযাপিত যাচ্ছে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট এর উদ্যোগে।উক্ত বাংলাদেশ প্যারেড ডে তে বাংলাদেশের বিশাল জাতীয় পতাকা নিয়ে শত শিল্পীদের কণ্ঠে আমেরিকায় কুইন্স এর আকাশ বাতাস আলোড়িত হবে। এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করার জন্য গত ৬ই জানুয়ারী শুক্রবার জ্যাকসন হাইটস্থ মুন লাইট পার্টি সেন্টারে স্থানীয় নেত্রীবৃন্দ ও পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ। অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেড এর আহ্বায়ক নুরুজ্জামান সরদার, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জয়। বক্তব্য রাখেন ১১৫ নং প্রিসেন্টের প্রধান কর্মকর্তা জনাব জামিন আল তাহেরী।

 

কমিউনিটি মেয়রের ডিটেকটিভ জনাব মিয়াকং মাইক, আরও বক্তব্য রাকেন আসেফ বারী টুটুল, জেবিবিএর সাধারণ সম্পাদক ও সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, জেবিবি এর সাধারণ সম্পাদক তারিক হাসান খান, আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই নিউইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদ, এটিএন বাংলা প্রতিনিধি কানু দত্ত, জেবিবিএ এর উপদেষ্টা জনাব মহসীন ননী, শিল্পকলা একাডেমীর প্রেসিডেন্ট মনিকা রায়, ডাঃ নার্গিস আহম্মেদ, বাবলী হক, এইচ, এম ইকবাল, মাসুদ সিরাজী, মোঃ সংগ্রাম, ড. রফিকুল ইসলাম প্রমুখ।

সবার সর্ব সম্মতিক্রমে আগামী গ্রীষ্মে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট এর নেতৃত্বে বাংলাদেশী কমিউনিটির সার্বিক
সহযোগিতায় উপরোক্ত ঐতিহাসিক অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার জন্য সকল এর প্রতি বিনীত অনুরোধ জানানো হয়। সর্বশেষে ডিনার পরিবেশণ করা হয় এবং সকল সাংবাদিকবৃন্দ ও আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠণের সভাপতি শাহ শহীদুল হক।