NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট
Logo
logo

ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন গিল


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ১০:২২ পিএম

>
ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন গিল

ব্যাট থামছেই না শুভমন গিলের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেললেন তার চেয়েও বড় ইনিংস, বিশেষ ইনিংস। অসাধারণ এক ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে আমন্ত্রণ জানালেন ডানহাতি এ ওপেনার। 

হায়দরাবাদে বুধবার টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। রোহিত শর্মার সঙ্গে গিলের ওপেনিং জুটি দারুণ হলেও এরপর বেশি সময় টিকতে পারেননি কেউই। একমাত্র ব্যতিক্রম গিল। একপ্রান্ত আগলে রেখে খেললেন ম্যাচের শেষ ওভার পর্যন্ত। ১৪৯ বলের এই ইনিংসে ১৯ চার ও ৯ ছক্কায় ২০৮ রান করেছেন ডানহাতি এ ব্যাটার। আর তাতে ৩৪৯ রানের সংগ্রহ পেয়ে যায় ভারত। 

অসাধারণ এই বিরাট কোহলির অনবদ্য এক রেকর্ড ভেঙেছেন কোহলি। ওয়ানডেতে ১০০০ রান করতে কোহলি ২৪টি ইনিংস খেলেছিলেন। এবার ১৯টি ইনিংসেই সে রেকর্ড ভেঙে ফেললেন গিল। আজ ছুঁয়েছেন হাজার রানের মাইলফলক।

রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে অল্প রানে হারিয়ে ভারতীয় দলকে যখন একটু নড়বড়ে লাগছিল, তখন ভরসা হয়ে উঠলেন শুভমন। কেন ইশান কিশানকে মিডল অর্ডারে নামিয়ে ওপেনার হিসাবে শুভমনকেই ভাবছে দল, সেটাও বুঝিয়ে দিলেন তিনি। তরুণ ওপেনার ছাড়া ভারতের আর কোনো ব্যাটার সে ভাবে রান পাননি। 

রোহিত ৩৪ রান করে সাজঘরে ফেরেন। বিরাট করেন ৮ রান। নিজের শেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি করা কিষান চার নম্বরে ব্যাট করতে নেমে ৫ রান করেন। সূর্যকুমার যাদব শুরুটা ভাল করেছিলেন। দ্রুত রান তুলছিলেন। কিন্তু ৩১ রান করে আউট হয়ে যান তিনি। বিতর্কিত ভাবে আউট হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। 

কিউই বোলারদের দুইবার সুযোগ দিয়েছিলেন গিল। তবে সেই সুযোগ নিতে পারেনি নিউজিল্যান্ড। আর তাতেই বিধ্বংসী এক ইনিংস খেলে ফেলেন গিল।

সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ডে ইষান কিষানকে ছাড়িয়ে গেলেন। গত মাসে বাংলাদেশের বিপক্ষে ২৪ বছর ১৪৫ দিনে দুইশ করে যে রেকর্ড গড়েছিলেন কিষান। এবার ২৩ বছর ১৩২ দিন বয়সে ২০০ করে গিল এখন ওয়ানডের সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান।