NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

ছয় আসনের ভোটে সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ এএম

>
ছয় আসনের ভোটে সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ

ছয় আসনের নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন বুধবার ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ উপজেলা এবং রাণীশংকাইল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ব্যতীত), বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা), বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।