NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সত্যিই কী বিচ্ছেদের পথে নচিকেতা!


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪০ এএম

>
সত্যিই কী বিচ্ছেদের পথে নচিকেতা!

সামাজিক যোগাযোগ মাধমে বিচ্ছেদের ঘোষণা নতুন কিছু নয়। অনেকেই বিচ্ছেদের কথা সামাজিক যোগাযোগ মাধমে পোস্ট করেন। এবার সেই তালিকায় হলো নতুন নাম নচিকেতা চক্রবর্তী।

আচমকাই সোমবার ডিভোর্সের ঘোষণা করেন ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী। জীবনমুখী গান গয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নচিকেতা। আজও তার গান সমান জনপ্রিয়। তবে গায়কের ডিভোর্সের খবরে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়।

একটি ছবি পোস্ট করেন নচিকেতা। ক্যাপশনে তিনি লেখেন, ‘যাঃ অবশেষে ডিভোর্সটা হয়েই গেল’। নচিকেতার এই পোস্ট থেকেই শুরু হয়েছে জল্পনা। সত্যিই কী সম্পর্কে ইতি টানলেন সংগীতশিল্পী! নাকি এর ভেতরে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য। পোস্টের কমেন্ট সেকশনে তৈরি হয়েছে নয়া চাঞ্চল্য। কেউ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার সহানুভূতি। কেউ লিখছেন ডিভোর্স নেবেন না দাদা। তবে অনেকেই অনুমান করছেন যে, আসলে কোনও গানের প্রচারেই এই কথা লিখেছেন তিনি কিংবা নতুন কিছু ঘোষণা করার আগে এই কথা লিখেছেন তিনি।

নচিকেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। একজন তার পোস্টের কমেন্টে লেখেন, ‘বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে সৃষ্ট সচেতনতা যেন এই ডিভোর্সের ক্ষেত্রে আরো বেশি করে হয়। তবেই বাঁচবে সমাজ ও মানবতা।’ আরেক ফ্যান লেখেন, ‘নতুন গান না অন্য কিছু বুঝতে পারিনি’। 

নচিকেতার এক ফ্যান লেখেন, ‘নতুন গান রিলিজের অভিনব প্রচার। নচি মানেই নতুনত্ব। শিরোনাম অনুযায়ী গানের বিষয়টাও মনে হচ্ছে বেশ উপভোগ্য হবে। অপেক্ষায় থাকলাম গানটা শোনার জন্য।’