NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এশিয়ান জিমন্যাস্টিকসে বাংলাদেশের সম্মাননা


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৩ এএম

>
এশিয়ান জিমন্যাস্টিকসে বাংলাদেশের সম্মাননা

এশিয়ান জিমন্যাস্টিকসের সম্মাননা পেয়েছেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এশিয়ান জিমন্যাস্টিকসে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের ‘সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন’ অর্জন করেছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক।

২০২০ সালে ঢাকায় ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ’ আয়োজনে বিশ্বমান এবং বাংলাদেশে জিমন্যাস্টিকসের প্রসার ও অভূতপূর্ব উন্নতিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়ন।

কাতারের দোহায় সোমবার অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের ২২তম কংগ্রেসে শেখ বশির আহমেদ মামুনের হাতে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান সাতরি এ সম্মাননা সনদ তুলে দেন। এ সম্মাননা অর্জন করায় শেখ বশির আহমেদ মামুনকে অভিনন্দন জানিয়েছেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।