NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বন্যাকবলিত এলাকার প্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২১ এএম

>
বন্যাকবলিত এলাকার প্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

বন্যাকবলিত এলাকায় গৃহপালিত ও মালিকবিহীন প্রাণীদের রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রাণিকল্যাণ সংগঠন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার (পিএডব্লিউ) ফাউন্ডেশন।

রোববার (১৯ জুন) রাতে পিএডব্লিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাকিবুল হক এমিলের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এপ্রিলে সিলেট অঞ্চলে বন্যা শুরু হলেও গত কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত হচ্ছে। এ অবস্থায় লাখ লাখ মানুষের পাশাপাশি গৃহপালিত প্রাণী ও অন্যান্য প্রাণীও বিপর্যয়ের সম্মুখীন। এর মধ্যে মালিকবিহীন প্রাণীরা আরও বেশি উপেক্ষিত। এদের রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বন্যা কবলিত এলাকায় পশু পালনকারী নিম্ন আয়ের পরিবারগুলো স্বল্প ও দীর্ঘমেয়াদী মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বন্যা কবলিত সকল গৃহপালিত ও মালিকবিহীন প্রাণী উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে রাখা, তাদের খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা এবং মৃত প্রাণীদের সৎকারে কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এসব কাজে প্রয়োজনে প্রাণিপ্রেমী সংগঠন, ব্যক্তি ও সংবাদমাধ্যম সহযোগিতার হাত বাড়াবে বলে আমাদের বিশ্বাস।