NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

ম্যাসাচুসেটসের মেডফোর্ড শহরে পিঠা উৎসব অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০২:১৫ এএম

ম্যাসাচুসেটসের মেডফোর্ড শহরে পিঠা উৎসব অনুষ্ঠিত

“আমাদের পিঠা উৎসব” শিরোনামে গত ৭ই জানুয়ারি ম্যাসাচুসেটসের মেডফোর্ড শহরে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। মেডফোর্ড শহরে বসবাসরত বাঙ্গালীরাই আয়োজন করেছে এই উৎসবের। 

অনুষ্ঠানে অনেক রকমের পিঠার আয়োজন করা হয়েছিল যেমন ভাপা পিঠা, নকশি পিঠা, লবঙ্গ লতিকা পিঠা, মুগপাকন পিঠা, তালের পিঠা, দুধ চিতই , সাজের পিঠা, চিড়ার পুলি পিঠা, বিবিখানা পিঠা, আতিককা পিঠা, নারিকেল পাকন পিঠা, গুডা পিঠা, বালুশাই, লালমোহন, মুড়ির মোওয়া, নারিকেল নাড়ু, খেজুরের গুড়ের রস। এছাড়াও ছিলো ছোলা, পেয়াজু, মুড়ি, চাওমিন।

অনুষ্ঠানে পিঠার প্রতিযোগিতার আয়োজন কার হয়, এতে বিচারক ছিলেন – চট্টগ্রাম ইউনিভারসিটি অ্যালামনাই এসোসিয়েসনের সভাপতি জানে আলম এবং সেক্রেটারি টিপু চৌধুরী।

পিঠা প্রতিযোগিতায় দুধ চিতই পিঠার জন্য প্রথম স্থান অধিকার করেন ইয়াসমিন বেগম খুকি, লবঙ্গ লতিকা পিঠার জন্য দ্বিতীয় হন মুক্তা চৌধুরী এবং নারিকেল পাকন পিঠার জন্য তৃতীয় হন ফারহানা শাফি রিংকি।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন আবদুল কাদের, এমদাদ এবং সাগর। তাদের পরিবেশষনায় অনুষ্ঠানটি আরও আনন্দ মুখর হয়ে উঠে। আয়োজকরা জানান, আগামীতে আরও ব্যাপক পরিসরে পিঠা উৎসব ও প্রতিযোগিতা করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আয়োজনের স্বার্বিক তত্বাবধানে ছিলো আমানা রশিদ চুনি এবং সহযোগিতা তানিয়া তারিন ও কাশফিয়া।