NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ভোট চুরির রাজনীতি করে অসুস্থ হয়ে গেছে বিএনপি: কাদের


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ১২:২৭ এএম

ভোট চুরির রাজনীতি করে অসুস্থ হয়ে গেছে বিএনপি: কাদের

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা অসুস্থ হলে হাসপাতালে যাবেন। এতে কটাক্ষ করার কিছু নেই। তবে নেতিবাচক রাজনীতি করে অসুস্থ হলে বিএনপিকেও হাসপাতালে যেতে হবে। ধ্বংসের রাজনীতি করে, ষড়যন্ত্রের রাজনীতি করে, মানুষ হত্যার রাজনীতি করে, ভোট চুরির রাজনীতি করে দলটি অসুস্থ হয়ে গেছে। হাসপাতালে তাদের যাওয়ার দরকার। এজন্য বিএনপিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের জঙ্গিবাদ, নৈরাজ্য, অপপ্রচার ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, কেউ আগুন দিয়ে সন্ত্রাস করবে। কেউ লাঠি নিয়ে খেলতে চাইবে। কেউ অশান্তি সৃষ্টি করবে। রাস্তা অবরোধ করে জনগণকে দুর্ভোগের ফেলবে সে অবস্থায় জনগণের জানমাল নিরাপত্তায় আমরা জনগণের পাশে আছি। এজন্যই আজকের এই শান্তির সমাবেশ। আর বিএনপির আয়োজন হচ্ছে অশান্তির এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিক্ষোভ সমাবেশ তারা করছেন।


সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির।