NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

রিয়ালকে টপকে স্প্যানিশ সুপার কাপ বার্সার


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৪১ এএম

>
রিয়ালকে টপকে স্প্যানিশ সুপার কাপ বার্সার

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়ালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা।

রবার্ট লেভানডফস্কি ও গাভির গোলে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও সেই দাপুটে ধারা বজায় রাখে। যদিও শেষ মুহূর্তে গোল পায় রিয়াল মাদ্রিদের করিম বেনজামা।

খেলার ৩৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। রবার্ট লেভানডোফস্কির বাড়িয়ে দেওয়া শটে থেকে গোল করেন গাভি। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে গাভির সহায়তায় গোল করেন লেভানডোফস্কি। এতে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা।

বিরতির পরও নিজেদের দাপট বজায় রাখে বার্সা। পরে ৬৯ মিনিটে বার্সার তৃতীয় গোলটি করেন পেদ্রি। আর এ গোলে বার্সার জয় তখনই নিশ্চিত হয়ে যায়। পরে খেলার নির্ধারিত সময়ের পর ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে গোল করেন করিম বেনজেমা। তবে তার দেওয়া সেই গোল শুধুই রিয়ালের হারের ব্যবধানই কমিয়েছে।