NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন ডিপজল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১২ এএম

>
বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন ডিপজল

ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেকে আবার সেই সুযোগও পাননি।

প্রতিকূল এই পরিস্থিতিতে খাবারের সংকটে আছেন বানভাসি মানুষ। বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।

এবার সিলেট-সুনামগঞ্জের বানভাসি মানুষকে সহযোগিতার ঘোষণা দিলেন প্রভাবশালী খল অভিনেতা ডিপজল। তিনি জানালেন, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে তিনি ১০ ট্রাক খাবার পাঠাবেন।

ফেসবুক লাইভে এসে ডিপজল বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট না। তাই যেতে পারছি না। তবে সেখানে খাবার পাঠানোর ব্যবস্থা করছি। সপ্তাহে ২-৩ ট্রাক করে খাবার পাঠাবো।’

সামর্থ্যবান অন্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন ডিপজল। শিশুদের জন্য বেশি বেশি খাবার পাঠানোর কথা বলেছেন তিনি। কেননা বয়স্করা কম খাবার কিংবা না খেয়েও বেশিক্ষণ থাকতে পারেন। কিন্তু শিশুদের পক্ষে না খেয়ে থাকা কঠিন।

ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার সংরক্ষণ করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’

প্রসঙ্গত, এর আগে দেশসেরা তারকা শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতার ঘোষণা দেন। এ ছাড়া চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, অনন্ত জলিলসহ আরও অনেকেই বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছেন।