NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ফেডারেশনকে চিঠি রোমান সানার


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৯:০৮ এএম

>
ফেডারেশনকে চিঠি রোমান সানার

দেশের আরচ্যারির পোস্টার বয় রোমান সানা শৃঙ্খলাজনিত কারণে ২ বছরের জন্য নিষিদ্ধ। গত বছরের ১৪ নভেম্বর বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন রোমান সানার নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ করে। 

নতুন বছরের প্রথম দিনে রোমান সানা আরচ্যারি ফেডারেশনের কাছে নিজের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেই চিঠি নিয়ে ফেডারেশন এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের চিঠি সম্পর্কে বলেন, ‘রোমানের আবেদন আমরা পেয়েছি। তার দেওয়া পত্রের ব্যাপারে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হবে।’ 

নভেম্বর মাসের পর কার্যনির্বাহী কমিটির আর সভা হয়নি। পরবর্তী সভা কবে হবে এই প্রসঙ্গে ফেডারেশন সাধারণ সম্পাদক বলেন,‘ কার্যনির্বাহী কমিটির সভায় অনেক ইস্যুই থাকে। দুই-একটি ইস্যুর জন্য সাধারণত সভা ডাকা হয় না। বেশ কয়েকটি ইস্যু নিয়েই আমরা সভা করব।’ 

রোমান সানা টঙ্গীস্থ আরচ্যারি ক্যাম্পে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। রোমান সানা জাতীয়-আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২ বছর অংশগ্রহণ করতে পারবেন না এবং আরচ্যারি ক্যাম্পেও থাকতে পারবেন না। রোমান এখন তাঁর সংস্থা বাংলাদেশ আনসারে রয়েছেন। 

রাসেল মাহমুদ জিমি, সাকিব আল হাসানসহ দেশের অন্য খেলার তারকারাও শৃঙ্খলার কারণে নানা সময় নিষেধাজ্ঞায় ছিলেন। পরবর্তীতে ফেডারেশনগুলো সাজার মেয়াদ কমিয়ে এনেছে।