NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

দলকে চট্টগ্রামে রেখে ঢাকায় সাকিব


খবর   প্রকাশিত:  ১৪ নভেম্বর, ২০২৪, ০৪:০০ পিএম

>
দলকে চট্টগ্রামে রেখে ঢাকায় সাকিব

ডিসেম্বর মাসে সাকিব আল হাসানের স্ত্রী-সন্তানরা ছিলেন বাংলাদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময়ে তাদের বিভিন্ন ছবিও ভেসে বেড়িয়েছে। বিপিএলেও ঢাকা পর্বের এক ম্যাচে সাকিবের দল ফরচুন বরিশালের খেলা মাঠে এসে দেখেছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। 

সন্তানদের নিয়ে সাকিব পত্নী আবার দেশ ছাড়তে যাচ্ছেন। ঢাকা থেকে সরাসরি পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। আর পরিবারকে বিদায় দিতে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর তড়িঘড়ি করে ঢাকার ফ্লাইট ধরেছেন সাকিব আল হাসান। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ঢাকা পোস্টকে।

সাকিব অবশ্য দলের অনুমতি নিয়েই ঢাকায় গেছেন। আর আগামী তিন দিনে তার দল ফরচুন বরিশালের কোনো খেলাও নেই। বিশ্বসেরা এই অলরাউন্ডারের পরিবার যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার পরই আবারো চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। 

চলতি বিপিএলে সাকিব মাঠের পারফরম্যান্সে নজর কেড়ে চলেছেন প্রতি ম্যাচে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজকের ম্যাচেও খেলেছেন দুর্দান্ত। ব্যাট হাতে ৮ চার ও ৪ ছক্কায় করেন ৮১ রান। বল খেলেছেন মোটে ৪৫টি। এছাড়া বল হাতেও দেখিয়েছেন ঝলক। ৩ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন ১ উইকেট।