NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন ‍শুরু বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৯ পিএম

>
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন ‍শুরু বাংলাদেশের

নারীদের ক্রিকেটে পরাশক্তি বলতে অস্ট্রেলিয়ার নাম থাকবে সবার আগে। সিনিয়র ক্রিকেটে যতোবার বাংলাদেশের নারীরা মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার, করুণভাবে হারতে হয়েছে লাল-সবুজ দলকে। সেই ইতিহাসই এবার বদলে দিলেন মেয়েরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশের মেয়েরা। 

বেনোনিতে শনিবার অস্ট্রেলিয়ার নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টি-টোয়েন্টি ফরম্যাটের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে লাল-সবুজের নারীরা।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ দল। রাইস মেকেনন্নার বলে গোল্ডেন ডাকে ফিরে যান রানী সাহা। তবে সাময়িক চাপ সামলে নেন দিলারা আক্তার ও আফিয়া হুমায়রা। এই দুই ব্যাটারের ৬৬ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ দল। 

২৪ রান করে আফিয়া এবং ৪০ রান করে ফিরে যান দিলারা। এই সময় জোড়া উইকেট হারালেও শেষ দিকে বাংলাদেশকে একাই জয়ের বন্দরে নিয়ে যান সুমাইয়া আক্তার। ম্যাচ জিততে তাকে সঙ্গ দিয়েছেন স্বর্ণা আক্তার। 

এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে অস্ট্রেলিয়া নারী দল। দলের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৫২ রান করে ক্লারি মোর। এছাড়া ইল্লা হাইওয়ার্ড করেন ৩৯ বলে ৩৫ রান। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নেন মারুফা আক্তার এবং দিশা বিশ্বাস।