NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিলেট বিভাগের সব সমস্যা দূর করা হবে : পরিবেশমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৬ পিএম

>
সিলেট বিভাগের সব সমস্যা দূর করা হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সিলেট বিভাগের সব সমস্যা দূর করা হবে। বর্তমানে কিছু সমস্যা থাকলেও কোনো সমস্যাই সমস্যা থাকবে না। সিলেটবাসীর উন্নয়নের স্বার্থে সবাই মিলে একযোগে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সিলেট বিভাগে পাঁচ জন মন্ত্রী উপহার দিয়েছেন, যা ইতোপূর্বে হয়নি। সব মন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে কাজ করছেন, ফলে সিলেট বিভাগের রেলপথ, আকাশ পথ ও সড়ক পথে সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন মো. শাহাব উদ্দিন।

মন্ত্রী বলেন, মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। মাধবকুণ্ড জলপ্রপাতে কেবল কার স্থাপন করার প্রক্রিয়া এগিয়ে চলছে। হাওর বাওর জলাভূমির সিলেট বিভাগের হাওর ও জলাশয় খননকাজ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের সব জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পরিবার সবার উন্নয়ন হয়েছে।

সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সভাপতি ড. আহমেদ আল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ প্রমুখ।