NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ভুল তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি মতপ্রকাশের স্বাধীনতা নয় : ডেপুটি স্পিকার বৃষ্টিস্নাত সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে চূড়ান্ত সমঝোতা স্মারকে কী রয়েছে গাড়ি থামিয়ে শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা ‘আমার জীবনে বটগাছ হয়ে থেকো’, ওমর সানীর জন্মদিনে মৌসুমী ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, শান্তি চুক্তির নতুন আশাবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের পথে না গিয়ে এগোতে চায় সরকার: অর্থ উপদেষ্টা অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের
Logo
logo

নির্বাহী আদেশেই বাড়ছে বিদ্যুতের দাম


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০১:৫৯ এএম

>
নির্বাহী আদেশেই বাড়ছে বিদ্যুতের দাম

দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিট প্রতি ১৯ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১ জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। একইসঙ্গে এখন থেকে প্রতি মাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সরকারের এক নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। 

দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ সচিব হাবীবুর রহমান বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বিষয়ক প্রজ্ঞাপন আজ রাতে প্রকাশ করা হবে। কত শতাংশ দাম বাড়বে সেটা প্রজ্ঞাপনেই জানানো হবে।

বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানিয়েছে, ইউনিট প্রতি দাম বাড়বে ১৯ পয়সা করে।

 

এর আগে রোববার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির ওপর গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তাতে বিদ্যুৎ বিতরণকারী ছয়টি প্রতিষ্ঠান/সংস্থা দাম বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করে। ওই শুনানিতে বিদ্যুতের দাম ১৫.৪৩ শতাংশ  বৃদ্ধির সুপারিশ করেছিল বিইআরসির কারিগরি কমিটি।

তবে তাদের সুপারিশের ভিত্তিতে নয়, প্রথমবারের মতো সরকারের নির্বাহী আদেশেই বিদ্যুতের দাম বাড়ছে।

গত ৩০ নভেম্বর বিইআরসি অধ্যাদেশ ২০২২ সংশোধনের কারণে সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পায় সরকার। ওই অধ্যাদেশের আওতায় বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিচ্ছে বিদ্যুৎ বিভাগ।