NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

সৌদিতে মুখোমুখি মেসি-রোনালদো, টিকিটের দাম উঠছে আকাশছোঁয়া


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ১০:৫২ এএম

>
সৌদিতে মুখোমুখি মেসি-রোনালদো, টিকিটের দাম উঠছে আকাশছোঁয়া

কাতার বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। এরইমধ্যে ফুটবল বিশ্বকে আরেক দফা চমক দিতে যাচ্ছে আরেক আরব দেশ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেকর্ড অর্থে নিয়েই সন্তুষ্ট থাকছে না সৌদি আরব। 

বর্তমান সময়ের অন্যতম দুই মহাতারকা মেসি-রোনালদোকে মুখোমুখিও দাঁড় করাচ্ছে সৌদি। সৌদি আরবে দুই মহাতারকা খুব শিগগিরই ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে দেখা যাবে। আর এই ম্যাচের টিকিটের দাম কত উঠতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।    

সৌদিতে মেসি বনাম রোনালদো দ্বৈরথের টিকিট ২ মিলিয়ন রিয়ালে (প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা) পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। এত বেশি দামে কখনও কোনো ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হয়নি। 

সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) টিকিট বাজারে ছেড়েছে। এবং এ রকমই আকাশছোঁয়া দরের কথা শোনা যাচ্ছে। রোনালতো যে ক্লাবে সই করেছেন সেই আল নাসের এবং অন্য ক্লাব আল হিলালের তারকাদের মিলিয়ে একটি দল তৈরি হবে। তারা মেসি, নেইমার, এমবাপের ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলবে। আগামী ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ। 

এই ম্যাচের টিকিটের দাম শুরুতে ধরা হয়েছিল ৯ লাখ ৮৫,০০০ রিয়াল (প্রায় পৌনে ৩ কোটি টাকা) দিয়ে। এখন তা ২ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ১৫ লাখ আবেদন জমা পড়েছে এই ম্যাচ দেখার জন্য।