NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আগের রূপ আর নেই, নিন্দার পাল্টা জবাবে যা বললেন সামান্থা


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ০৭:৩৬ এএম

আগের রূপ আর নেই, নিন্দার পাল্টা জবাবে যা বললেন সামান্থা

বিনোদন ডেস্ক: সম্প্রতি এক বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হন সামান্থা রুথ প্রভু। তারপর থেকেই সামান্থাকে নিয়ে নানা মহলে নানা কথা। কখনও জানা গেছে, তিনি কাজ কমাচ্ছেন। কখনও শোনা গেছে, বেশ কিছু কাজ হাতছাড়া হয়েছে তার। তবে না, তেমনটা কিছুই ঘটেনি। তবে বারবার জল্পনা শুরু হয় তাকে নিয়ে। কিন্তু মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর থেকে একটা লম্বা সময় ধরে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে। কারণ এই রোগটাই পেশির প্রদাহের। সুস্থ হতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে তার। সে কারণেই মন ভাল করতে কাজে ফিরেছেন সামান্থা। 

‘শকুন্তলাম’-এর ডাবিংয়ের ছবি ভাগ করে নিয়ে সামান্থা লেখেন, “শিল্পই আমার সব মনখারাপের ওষুধ।”

সোমবার নিজের আসন্ন ছবি ‘শকুন্তলাম’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে অল্প সময়ের জন্যই আসেন। তারপর থেকে শুরু হয়েছে ফিসফাস। সামান্থার নাকি জৌলুস কমেছে, কারও মতে আগের মতো রূপ নেই তার।

 

সোমবারই ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় সামান্থাকে। তারপর সমাজেমাধ্যমে কটাক্ষ। তবে মুখ বুজে থাকার পাত্রী যে নন সামান্থা, আরও একবার সেটাই প্রমাণ করলেন। তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট নিন্দকদের জবাব দিয়ে লেখেন, “আমি প্রার্থনা করব, আমার মতো আপনাদের কাউকে যাতে মাসের পর মাস চিকিৎসার মধ্যে দিয়ে যেতে না হয়। ভালবাসা নিন ও নিজেদের ঔজ্জ্বল্য বাড়ান।”

সদ্য মুক্তি পেয়েছে সামান্থার নতুন ছবির ট্রেলার। কবি কালিদাসের বিখ্যাত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলাম’। সামান্থার ছবির ট্রেলারে ফুটে উঠেছে সেই গল্পের গুরুত্বপূর্ণ অধ্যায়। গুণশেখরের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সামান্থা এবং দেব মোহন। এছাড়াও একাধিক চরিত্রে অভিনয় করেছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমী-সহ আরও অনেক নামীদামি অভিনেতা। তেলুগু, তামিল, কন্নড়, মালায়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাবে গুণশেখরের এই ম্যাগনাম ওপাস।