NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

যুক্তরাজ্যের প্রথম মহাকাশ অভিযান শেষ হল হতাশায়


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ০৯:৩৬ এএম

যুক্তরাজ্যের প্রথম মহাকাশ অভিযান শেষ হল হতাশায়

আর্ন্তজাতিক ডেস্ক:  প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করেছিল যুক্তরাজ্য। তবে সেই আশার মিশন শেষ হয়েছে হতাশায়।

মঙ্গলবার সকালে অভিযান পরিচালনাকারী কোম্পানি ভার্জিন অরবিট জানায়, উৎক্ষেপণের পরপরই রকেটটি একটি বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে।

মহাকাশে কয়েকটি পর্যবেক্ষণ স্যাটেলাইট স্থাপনের উদ্দেশ্যে এ অভিযান শুরু করেছিল ব্রিটেন। নয়টি ছোটো স্যাটেলাইট ছিল এই রকেটে। তবে উড্ডয়নের দুই ঘণ্টা পরই শুরু হয় হতাশার খবর।

 

কর্নওয়াল এয়ারপোর্ট নিউকি’র নতুন লঞ্চস্টেশন থেকে ‘কসমিক গার্ল’ নামে পরিচিত রকেটকে সঙ্গে নিয়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণ হয়। আটলান্টিক মহাসাগরের ৩৫ হাজার ফুট ওপর থেকে আয়ারল্যান্ডের দক্ষিণ দিকে মুক্ত করা হয় এটি।

উৎক্ষেপণে পর পর অভিযানের শুরুতে এটি সঠিকভাবে কাজ করলেও কোম্পানিটির কাছ থেকে খবর আসে ‘অসঙ্গতিতে’ পড়েছে রকেটটি। শেষ পর্যন্ত এটি গন্তব্যে পৌঁছতে পারেনি।

জানা গেছে, ভার্জিন অরবিট সিস্টেম তুলনামূলকভাবে নতুন। এটি শুধু ২০২০ সাল থেকে কাজ করছে।