NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বিশেষজ্ঞ চিকিৎসকরাই আজ রোগীদের কাছে চলে এসেছে : মেয়র আতিক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০৪:৪২ এএম

>
বিশেষজ্ঞ চিকিৎসকরাই আজ রোগীদের কাছে চলে এসেছে : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধায় স্মরণ করতে আজকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরাই আজ রোগীদের কাছে চলে এসেছে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি ) রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর ৫১ তম প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ডিএনসিসির উদ্যোগে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

মেয়র বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যেতে আমাদের সিরিয়াল লাগে। অথচ আজকে বিশেষজ্ঞ চিকিৎসকরাই রোগীদের কাছে চলে এসেছে। আর এখানে সারাদিন চিকিৎসা সেবা প্রদান করবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এটিকে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কল্যাণপুর বস্তির স্বল্প আয়ের মানুষের জন্য উপহার বলেও উল্লেখ করেন তিনি।

মেয়র আতিক বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব, অবদান ও ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আর ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতার ফিরে আসার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাঙালি জাতির বিজয় পূর্ণতা লাভ করে। 

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাচিপের নেতৃবৃন্দ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

স্বল্প আয়ের মানুষকে চিকিৎসা সেবা দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় ডিএনসিসি মেয়র বস্তিবাসীর জন্য ২০ হাজার সাবান ও ২০ হাজার মাস্ক সরবরাহের ঘোষণা দেন। মেডিকেল ক্যাম্পের পাশাপাশি ডিএনসিসি থেকে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। 

স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাচিপের সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী, ডিএনসিসির ১১নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি প্রমুখ।