NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

রোমে সন্দ্বীপ সমিতির আয়োজনে শীতকালীন মিলন মেলা


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৩ এএম

রোমে সন্দ্বীপ সমিতির আয়োজনে শীতকালীন মিলন মেলা

জমকালো আয়োজনে সন্দ্বীপবাসীর শীতকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ইতালির রাজধানী রোমের স্থানীয় রসই রেস্টুরেন্টের হলরুমে ইতালিস্থ সন্দ্বীপ সমিতির উদ্যোগে এই মেলায় শতাধিক সন্দ্বীপবাসী অংশগ্রহণ করেন। 

শুভেচ্ছা বক্তব্যে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান সন্দ্বীপ সমিতির প্রধান উপদেষ্টা কামাল পাশা মামুন, উপদেষ্টা আবুল কাশেম, আনোয়ার হোসেন, জহির উদদীন পিন্টু।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মুক্তাদের মাওলা আদর, পারভেজ শাহী, নুর ইসলাম পান্না, জান্নাত হোসেন, শাহাদাত হোসেন, তালিমুল হক, জামরুল পাশা, মাকসুদুর রহমান সুমন, নিশান পাশা ও ফরহাদ শাহী।

 

অংশগ্রহণকারীরা বলেন, আমরা চাই ইতালিতে বসবাসরত সন্দ্বীপবাসীর জন্য একটি গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে পারি। প্রবাসে আমাদের সংস্কৃতি ও ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে আমরা ঐক্যবদ্ধ।

অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্টসহ উপস্থিত নারী ও শিশুদের উপহার প্রদান করা হয়। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।