NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সব রেকর্ড ভেঙে দিল ‘অবতার ২’! বিশ্ব জুড়ে আয় কত?


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৪ এএম

>
সব রেকর্ড ভেঙে দিল ‘অবতার ২’! বিশ্ব জুড়ে আয় কত?

বিশ্বজুড়ে ‘অবতার দ্য ওয়ে অব ওয়াটার’ ঝড় চলছে।  চার সপ্তাহ পার। মাল্টিপ্লেক্সে এখনও থ্রিডি দেখার ভিড়। ভারতে রেকর্ড গড়ল জেমস ক্যামেরনের ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’। এখনও পর্যন্ত দেশটিতে মুক্তি পাওয়া হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি এটিই।

বক্স অফিসে ৪৫৪ কোটি টাকা তুলে নিয়েছে ‘অবতার ২’, যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বকালের মোট সংগ্রহকেও ছাপিয়ে গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সেই ছবি গত তিন বছর ধরে বিদেশি ছবি হিসেবে আয়ের তালিকার শীর্ষে ছিল। সেই জায়গা এ বার নিয়ে নিল ‘টাইটানিক’ খ্যাত পরিচালক ক্যামেরনের ফ্যান্টাসি ছবি।

বিশ্বের অসীম প্রগতির মুখে দাঁড়ি টেনে এর আগে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল মার্ভেলের ‘এন্ডগেম’। ভারতের বক্স অফিসে এ ছবির মোট আয় ছিল ৪৩৮ কোটি টাকা। নতুন ‘অবতার’ এসে আগের সব রেকর্ড ভেঙে দিল।

আমেরিকার বক্স অফিসে এখন ৪২৪৮ কোটির রান নিয়ে দৌড়চ্ছে সেই ছবি। বিশ্ব জুড়ে মোট আয় ১০ হাজার কোটির কাছাকাছি। সিনেমার ইতিহাসে সপ্তম বৃহত্তম কাজ হিসেবে গণনা করা হচ্ছে ‘অবতার : দ্য ওয়ে অফ ওয়াটার’কে।