NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ফিফার চিঠি ইস্যুতে কথা বললেন সালাউদ্দিন


খবর   প্রকাশিত:  ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৪৫ এএম

>
ফিফার চিঠি ইস্যুতে কথা বললেন সালাউদ্দিন

সোমবার দুপুরে হঠাৎ বাফুফে মিডিয়া বিভাগের বার্তা, ‘বিকেল চারটায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবলের সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবেন।’ আকস্মিক সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য ফিফা ও বাফুফের আর্থিক বিষয়ে মিডিয়ার রিপোর্ট নিয়ে কথা বলেছেন। 

গত বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল বাফুফের আর্থিক বিষয়ে ফিফার শোকজ নিয়ে একটি সংবাদ পরিবেশন করে। সেই সংবাদের জের ধরেই বাফুফে সভাপতি আজ সংবাদ সম্মেলন করেছেন। তার বক্তব্যে তিনি বলেন, ‘ফিফা থেকে বাফুফে কোনো চিঠি পায়নি। এই বিষয়ে আমি কিছু জানি না।’

উপস্থিত সাংবাদিকরা বাফুফে সভাপতির বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করেছেন। সেই প্রতিবেদনে বাফুফেকে শোকজের কথা বলা হয়নি। আর্থিক ও কেনাকাটার সঙ্গে জড়িত চারজনকে ব্যক্তিগতভাবে চিঠির কথা উল্লেখ করা হয়েছিল। এই প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘ফিফার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তারা এই বিষয়ে আমাকে কিছু বলেনি।’

বাফুফের আর্থিক ও কেনাকাটার বিষয়ে অসঙ্গতি থাকায় কিছু নির্দেশনাসহ বাফুফের চার জন চিঠি পেয়েছে বলে সংবাদ প্রচারিত হয়। এই চার জনের মধ্যে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের নামও ছিল। তিনি ফেডারেশনের প্রায় সব সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকলেও আজ আসেননি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে ছিলেন অন্যতম সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক।

মাঝেমধ্যেই বাফুফের আর্থিক বিষয়ে অসঙ্গতি নিয়ে আলোচনা হয়। এজন্য বছর দুয়েক আগে ফিফা থেকে কনসালটেন্টও নিয়োগ দেওয়া হয়েছিল। ফিফার সেই কনসালটেন্টের বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা যেভাবে অ্যাকাউন্টস মেইনটেন করতাম সেটার সঙ্গে ফিফার সামঞ্জস্য করতেই কনসালটেন্ট নিয়োগ দেয় ফিফা।’