NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

শীতের সঙ্গে বেড়েছে ফুটপাতের গরম পোশাকের দাম


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ এএম

>
শীতের সঙ্গে বেড়েছে ফুটপাতের গরম পোশাকের দাম

সারাদেশ যখন তীব্র শীতে কাঁপছে তখন রাজধানী ঢাকাতেও ব্যাপক আকারে এর প্রভাব পড়েছে। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুটপাতেও পাল্লা দিয়ে বেড়েছে গরম পোশাকের কেনা-বেচা। তবে বিক্রেতারা গত বছর থেকে তুলনামূলকভাবে বেশি দাম হাঁকাচ্ছেন বলে জানা গেছে। ফলে নিম্ন আয়ের মানুষদের অনেকটা বাধ্য হয়েই বেশি দামে ক্রয় করতে হচ্ছে শীতের গরম পোশাক।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর সদরঘাট, রায়সাহেব বাজার, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এসব চিত্র। দোকানগুলোতে বেশি বিক্রি হচ্ছে শিশু ও বয়স্কদের শীতের পোশাক। এছাড়াও মাথার টুপি, পায়ের মোজা, হাত মোজা, মাফলার, সোয়েটার, ফুলহাতা গেঞ্জির চাহিদাও বেড়েছে।

এদিকে ফুটপাতে ভিড় করা ক্রেতারা বলছেন, শীতের শুরুতে ভারী ও গরম পোশাকের প্রয়োজন অতটা পড়েনি। তবে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশি হওয়ায় আগের পোশাকগুলো দিয়ে আর কুলোচ্ছে না। তাই অনেকটা বাধ্য হয়েই শীতের পোশাক ক্রয় করতে হচ্ছে। আর ক্রেতাদের এ চাহিদাকে পুঁজি করেই বিক্রেতারা বেশি দাম হাঁকাচ্ছেন।

বাংলাবাজারের একটি প্রেসে কাজ করেন রবিউল মিয়া। তিনি ঢাকা পোস্টকে বলেন, সামান্য বেতন হওয়ায় শপিংমল কিংবা দোকানগুলো থেকে শীতের পোশাক ক্রয় করা হয় না বললেই চলে। তাই একপ্রকার বাধ্য হয়ে ফুটপাত থেকেই ক্রয় করতে হয়। তবে ফুটপাতের দোকানগুলোতে আগের থেকে অনেক বেশি দামে শীতের গরম পোশাক বিক্রি হচ্ছে।