NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ডায়ানার মৃত্যুর পরের ঘটনা নিয়ে মুখ খুললেন হ্যারি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:০৭ এএম

ডায়ানার মৃত্যুর পরের ঘটনা নিয়ে মুখ খুললেন হ্যারি

আর্ন্তজাতিক ডেস্ক: ‘স্পেয়ার’ নামে আত্মজীবনীমূলক বইতে নিজের জীবনের অনেক ব্যক্তিগত বিষয় সামনে এনেছেন হ্যারি। সড়ক দুর্ঘটনায় প্যারিসে হ্যারির মা প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা নিহত হন। কিন্তু মায়ের মৃত্যুতে তিনি মনখুলে কাঁদতেও পারেননি। শুধু একবারই কাঁদতে পেরেছিলেন তিনি। এখনো পেছনে ফিরে তাকালে এ জন্য অনুতাপ হয় ব্রিটিশ এই রাজপুত্রের।

১৯৯৭ সালের ৩১ আগস্ট মর্মান্তিক ফ্রান্সের প্যারিসে সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। সেইসময় দুই রাজপুত্র যুক্তরাজ্যে ছিলেন। ৬ সেপ্টেম্বরে ডায়ানাকে সমাধিস্থ করা হয়। তাকে শেষ বিদায় জানাতে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন। তাদের সঙ্গে করমর্দন করতে হয়েছিল উইলিয়াম ও হ্যারির। বিদায় জানাতে আসা মানুষের হাত ভেজা ছিল। কারণ তারা চোখের জল মুছছিলেন। কিন্তু মায়ের মৃত্যুতে নিজেই কাঁদতে পারেননি হ্যারি।

রাজপরিবারের সদস্যদের আবেগ নিয়ন্ত্রণ করে রাখতে হয়। তারই অংশ হিসেবে ডায়ানার দুই ছেলে উইলয়াম ও হ্যারিকে আবেগ নিয়ন্ত্রণ করে রাখতে হয়েছে। ডায়ানার কফিনের সঙ্গে হাঁটার সময় তাদের দুজনকেই বিমর্ষ লাগছিল।  হ্যারি বলেছেন, কেনসিংটন প্যালেসের সামনে শোকজ্ঞাপনকারীদের মধ্য দিয়ে হাঁটার সময় তার অনুতাপ হয়েছিল। 

 

বই প্রকাশ উপলক্ষে আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি জানিয়েছেন, আমি একবারই কেঁদেছিলাম, মাকে সমাধিস্থ করার পর। কেনসিংটন প্যালেসের বাইরে হাঁটার সময় আমার খুবই খারাপ লাগছিল, অদ্ভুত লাগছিল, আমি মনে করি উইলিয়ামেরও (হ্যারির বড় ভাই) ক্ষেত্রেও তাই হয়েছিল। মায়ের জন্য ৫০ হাজার ফুলের তোড়া ছিল, আমরা শোকজ্ঞাপনকারী মানুষের সঙ্গে করমর্দন করছিলাম, হাসি হাসি মুখে... তাদের হাত ভেজা ছিল... আমি বুঝতে পারিনি কেন ভেজা ছিল। কিন্তু এটা ভেজা ছিল কারণ তারা চোখের পানি মুছছিল। মনে হয়েছিল সবাই যেন মাকে চেনে ও জানে। কিন্তু মায়ের খুব কাছের দুটি মানুষ, যাদের তিনি অনেক ভালোবেসেছিলেন (হ্যারি ও উইলিয়াম) তারাই সেই মুহূর্তে কোনো আবেগ প্রদর্শন করতে পারেনি’।

সূত্র : বিবিসি