NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মিয়ানমারের কারাগারে দাঙ্গা, পালিয়েছে ৭০ বন্দী


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ০১:২০ পিএম

মিয়ানমারের কারাগারে দাঙ্গা, পালিয়েছে ৭০ বন্দী

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের পশ্চিমে ইয়াঙ্গুনের একটি কারাগারে দাঙ্গা হয়েছে। এতে এক বন্দী নিহতসহ ৬০ জনেরও বেশি আহত হয়েছে। শনিবার মিয়ানমারের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে কারারক্ষীরা একজন বন্দীর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এরপর পাথেইনের কারাগারে দাঙ্গা শুরু হয়। শুক্রবার সকালে প্রায় ৭০ জন বন্দী তাদের সেল থেকে পালিয়ে যান।

মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, বন্দীরা নিরাপত্তা বাহিনীর ওপর লাঠি, ইট এবং সিমেন্টের টুকরো দিয়ে আাক্রমণ করে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু সমঝোতা প্রচেষ্টা  ব্যর্থ হয়। এরপর তারা বলপ্রয়োগের আশ্রয় নেয়।

 

জান্তা বলেছে, সংঘর্ষে একজন বন্দী নিহত, দুই পুলিশ ও নয়জন প্রহরীসহ ৬৩ বন্দী আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম নিহত বন্দীকে রাজনৈতিক বন্দী হিসেবে বর্ণনা করেছে। ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে জান্তা।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এ কারণে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও জান্তাবিরোধী বিক্ষোভ। এর পর থেকে মিয়ানমারজুড়ে বিক্ষোভ দমনের নামে চলছে জান্তার দমন-পীড়ন। প্রাণ গেছে হাজারের বেশি মানুষের। জান্তার হাতে বন্দী আছেন দেশটির গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চিসহ অনেক রাজনীতিক।