NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৩৩ এএম

>
ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন!

বলিউড ‘বিগ বি’ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় খুব নিয়মিত। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রায়ই লিখতে দেখা যায়। তবে এবার টুইটারে এক ভুল করে ফেলেছেন তিনি। আর নিজেই তা স্বীকার করে নিলেন।

নিজের করা এই ‘ভয়ানক ত্রুটি’র জন্য ক্ষমাও চাইলেন অমিতাভ। সবশেষে এই ভুল স্বীকারের জন্য ট্রোলারদের নিশানায়ও পড়তে হয়েছে এই বর্ষীয়ান অভিনেতাকে।

অমিতাভ টুইটারে লেখেন, ‘টি 4515 -একটি ভয়ঙ্কর ত্রুটি! আমার সমস্ত টি নম্বর ভুল হয়েছে শেষের সঠিক টি-৪৫১৫-কে ছাড়া (এটি সঠিক)। তারপরের সবগুলো ভুল। টি ৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬, ৫৪২৭, ৫৪২৮, ৫৪২৯. ৫৪৩০-র হওয়া উচিত ছিল টি ৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭, ৪৫১৮, ৪৫১৯, ৪৫২০, ২৫২১। ক্ষমা চাইছি!’

আসলে নিজের টুইটে ক্রমিক সংখ্যা ব্যবহার করেন অমিতাভ। সেই সংখ্যার ভুলই টুইট করে শুধরে দিয়েছেন তিনি। আর এটাকে ‘ভয়ঙ্কর ত্রুটি’ও বলেছেন। তবে সোশ্যাল মিডিয়ার কাছে তা হয়ে পড়েছে খিল্লির বিষয়। নানা ধরনের হাস্যকর এবং ব্যঙ্গাত্মক জবাব পড়েছে তাতে।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ধন্যবাদ স্যার সবটা ঠিক করে দেওয়ার জন্য। আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম কারণ ব্যালেন্স শিট মিলছিল না।’

আরেকজন লিখলেন, ‘ভাগ্যিস স্যার আপনি ঠিক করে দিলেন, নাহলে আমার রাতে ঘুম হতো না।’

আরেকজন লিখলেন, ‘এই ভুলের জন্য কাল বাজারে ধস নামবে।’ একজন আবার অমিতাভের লেখায় ‘apologies’ বানানটি ভুল আছে উল্লেখ করে তা ‘T 4516’ টুইটে শুধরে নেওয়ার পরামর্শ দিয়ে বসেন।