NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আলিয়া-বিপাশার পর এবার দীপিকাকে নিয়ে জল্পনা


খবর   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৫, ০৬:৩৮ পিএম

>
আলিয়া-বিপাশার পর এবার দীপিকাকে নিয়ে জল্পনা

গতকাল ছিল দীপিকা পাড়ুকোনের ৩৭তম জন্মদিন। এই বিশেষ দিনটিতে তার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে অন্য একটি বিষয় নিয়ে।

এদিকে ‘পাঠান’ বিতর্ক চলছে। এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে ভক্তরা তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন। তাদের মতে, এই বছর দীপিকা ও রণবীর সিংয়ের ঘরে নতুন সদস্য আসা উচিত। গত বছর আলিয়া ভাট এবং সোনম কাপুর মা হয়েছেন। তাই ভক্তদের একাংশ এবার দীপিকার থেকে সুখবরের আশায় দিন গুনছেন।

উল্লেখ্য, রণবীর ও দীপিকা তাদের সন্তান পরিকল্পনা নিয়ে আগেও মুখ খুলেছেন। ঘনিষ্ঠ মহলের দাবি, এই মুহূর্তে কেরিয়ারের তুঙ্গে রয়েছেন দু’জনেই। তাই কিছুটা সময় নিতে চাইছেন। এর আগে মাতৃত্ব প্রসঙ্গে দীপিকা বলেছিলেন, আশা করি, আমি আর রণবীর যখন সংসার শুরু করব, তখন আমার শৈশবের মতোই সন্তান নিয়ে একটা সম্পূর্ণ পরিবার তৈরি করতে পারব।

এ দিকে দীপিকার জন্মদিনে নেট দুনিয়ায় অভিনেত্রীর ভাগ্য নির্ধারণ করা শুরু করেছেন কেউ কেউ। তাদের মতে, এই বছরেই মা হওয়ার সুখবর জানাবেন ‘ছপাক’ অভিনেত্রী। জন্মদিনের দিনটা রণবীরের সঙ্গেই একান্তে কাটাচ্ছেন দীপিকা।