NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

রুশ সেনাদের ওপর ‘বড় হামলা’ দিয়ে বছর শুরু ইউক্রেনের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:১৭ এএম

রুশ সেনাদের ওপর ‘বড় হামলা’ দিয়ে বছর শুরু ইউক্রেনের

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের সেনাবাহিনী রুশ সেনাদের ওপর বড় হামলা দিয়ে নতুন বছর শুরু করেছে। এই হামলায় অনেক রুশ সেনা হতাহত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেন লক্ষ্য করে ওড়ানো সকল ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ।

নতুন বছর শুরুর দিন দোনেতস্ক অঞ্চলের মাকিভকায় রুশ ব্যারাক লক্ষ্য করে ইউক্রেন ছয়টি আর্টিলারি রকেট নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স ব্যবস্থা দিয়ে এই হামলা করে ইউক্রেন।

রাশিয়ার প্রতিরক্ষাবাহিনী স্বীকার করে, চারটি রকেট প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে প্রবেশ করে। এতে তাদের ৬৩ জন সেনা নিহত হয় বলেও স্বীকার করে। পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৯ জন। যদিও ইউক্রেন দাবি করেছে রাশিয়ার ৪০০ সৈন্য নিহত হয়েছে।

রাশিয়া বলছে, সেনাদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ ছিল। তারপরও তাদের অনেকেই তা ব্যবহার করেছেন। আর এর জন্যই হামলা সম্ভব হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনীয় গোলার লক্ষ্যবস্তু হতে পারে, এমন এলাকায় রুশ সেনাদের ব্যাপক হারে মুঠোফোন ব্যবহারের কারণে এ ধরনের হামলা সম্ভব হয়েছে। তারা এ বিষয়ে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে।