NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভারতের আশ্বাস


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৩ এএম

>
জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভারতের আশ্বাস

বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভারত নিবিড়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হারদীপ পুরি। 

বুধবার (৪ জানুয়ারি) ভারতের দিল্লিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আসন্ন ফেব্রুয়ারিতে ভারতের জ্বালানি সপ্তাহে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে আমন্ত্রণ জানিয়ে হারদীপ পুরি বলেন, জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে বাংলাদেশের সঙ্গে নিবিঢ়ভাবে কাজ করবে ভারত। বাংলাদেশ জ্বালানি বাজার উন্মুক্ত করতে চাইলে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এছাড়া পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধুনিকায়ন ও মানব সম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আলোচনায় বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক অবস্থা আলোকপাত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে চাই। ইতিবাচক আলোচনার পরিপ্রেক্ষিতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ডিজেল আমদানি, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন, এলএনজি আমদানি, অফসোর গ্যাস অনুসন্ধান ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিমন্ত্রী। 

সৌজন্য সাক্ষাতে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।