NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

মেসিকে পিএসজিতে বরণ অনুষ্ঠানে নেই এমবাপে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫১ পিএম

>
মেসিকে পিএসজিতে বরণ অনুষ্ঠানে নেই এমবাপে

৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসানোর পর অবশেষে নিজ ক্লাবে ফিরেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনে সময় নিয়েছিলেন ১৫ দিন। নিজের ইচ্ছামতো ছুটি পেয়েছিলেনও। আর তাই নিজ দেশে আনন্দ উদযাপনে কোনো কমতি রাখেননি। এবার প্যারিসে নিজের ক্লাবে ফিরেও পেলেন সংবর্ধনা। 

গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে আসতেই চোখে–মুখে পড়তে দেখা গেল ক্যামেরার ফ্ল্যাশ। স্বাগত জানাতে যারা দাঁড়িয়ে ছিলেন, তাদের সঙ্গে হাসিমুখে হাতও মেলালেন ‘এলএম টেন।’ মেসির আগমন নিয়ে পিএসজির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ৬ সেকেন্ডের ভিডিওতেই মূলত দেখা গেল এসব।

এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, মেসির মাঠে নামার সময় খেলোয়াড়রা সবাই দুই পাশে দাঁড়িয়ে গিয়ে তাঁকে গার্ড অব অনার দিচ্ছেন। মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। মেসির আগমন উপলক্ষে এই দুটি ভিডিও ছাড়াও একাধিক ছবি পোস্ট করেছে তার ক্লাব পিএসজি। 

পিএসজিতে মেসিকে স্বাগত জানিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু ও বর্তমান সতীর্থ নেইমার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই নিজের দল ব্রাজিল বিদায় নিলেও মেসিকে বরণের সময় হাস্যোজ্জল ছিলেন নেইমার। এসময় উপস্থিত ছিলেন দলের বাকি প্রায় সব তারকাও। তবে ছিলেন না এমবাপে। কারণ মেসি ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার আগেই ছুটিতে গেছেন ফরাসি এ তারকা।

এর আগে বিশ্বকাপ জিতে বুয়েনস এইরেসে রাজকীয় সংবর্ধনা শেষে ছুটি কাটাতে জন্ম শহর রোজারিওতে চলে যান মেসি। সেখানেই বড়দিন পালন ও নতুন বছরকে বরণ করেন মেসি। এরপর গতকাল ছুটি শেষে ব্যক্তিগত বিমানে রোজারিও থেকে ক্লাবের সঙ্গে যোগ দিতে প্যারিসে রওনা দেন ৩৫ বছর বয়সী এই ফুটবল মহাতারকা।