NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন নিয়ে নাটকীয়তা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৪২ এএম

>
যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন নিয়ে নাটকীয়তা

যুক্তরাষ্ট্রে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয় মধ্যবর্তী নির্বাচন। এতে সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

এ নির্বাচনের আগে প্রতিনিধি পরিষদের স্পিকার ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির ন্যান্সি পেলোসি। কিন্তু নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে এখানেই তার স্পিকার ক্যারিয়ারে সমাপ্তি ঘটে।

সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় রিপাবলিকান পার্টির মধ্যে থেকে কেউ প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হবেন। আর স্পিকার নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টি দলীয়ভাবে মনোনয়ন দেয় কেভিন ম্যাকার্থিকে। তবে তার স্পিকার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সংসদে হয়েছে নাটকীয়তা।

কারণ রিপাবলিকান পার্টির নিজ দলেরই কেউ কেউ কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। প্রতিনিধি পরিষদে নতুন স্পিকার নির্বাচনে তিনবার ভোটাভুটি হয়েছে। কিন্তু তিনবারই ব্যর্থ হয়েছেন ম্যাকার্থি।

তিনবার নির্বাচন আয়োজন করেও নতুন স্পিকার নির্বাচিত না হওয়ায় এরপর তা মুলতবি করা হয়। যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে ১৯২৪ সালের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটল।

কেন ম্যাকার্থিকে ভোট দিচ্ছেন না তার নিজ দলের সদস্যরা?

নাম প্রকাশ না করার শর্তে একজন আইনপ্রণেতা জানিয়েছেন, ম্যাকার্থিকে রাজনৈতিক এবং ব্যক্তিগত দুইভাবেই অনেকে অপছন্দ করেন। ফলে তাকে তারা সমর্থন দিতে চাচ্ছেন না।

এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা ২২২ আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র চারটি আসন বেশি পেয়েছে দলটি। ফলে ম্যাকার্থির স্পিকার হতে প্রায় সবার সমর্থন লাগবে। আর এ বিষয়টিরই সুবিধা নিচ্ছেন কিছু কিছু আইনপ্রণেতা। যদি দলটি আরও আসন পেত তাহলে এমনটি হতো না।

তবে বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত ম্যাকার্থিই স্পিকার হবেন। তবে এর আগে কিছু কিছু আইনপ্রণেতা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাবেন।