NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

ভিডিও: সাইকেল থেকে আচমকা পড়ে গেলেন বাইডেন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪২ এএম

>
ভিডিও: সাইকেল থেকে আচমকা পড়ে গেলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেলাওয়্যার রাজ্যে তার সমুদ্র সৈকত ঘেঁষা বাড়ির কাছে সাইকেল চালাতে গিয়ে আচমকা পড়ে গেছেন। তবে সাইকেল থেকে পড়ে গেলেও অক্ষত আছেন তিনি। শনিবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই উঠে দাঁড়ান। এ সময় তিনি বলেন,  ‘আমি ভালো আছি।’

ডেলাওয়্যারের রেহোবোথ বিচ লাগোয়া নিজ বাড়ির কাছে ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাথে নিয়ে বাইক চালাচ্ছিলেন জো বাইডেন। সৈকতের একটি পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু সাইকেল থামিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি।

পরে সেখানে উপস্থিত শুভাকাঙ্ক্ষী এবং একদল সাংবাদিককে বাইডেন বলেন, বাইকের ক্লিপ থেকে এক পা বের করার চেষ্টার সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি।

হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে গেলেও শরীরে কোনও ধরনের জখম হয়নি। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্টের কোনও চিকিৎসার প্রয়োজন হয়নি। পরিবারের সাথে দিনের বাকি অংশ কাটানোর জন্য উন্মুখ হয়ে আছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে মানুষের বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে তিনি ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা নিয়ে জল্পনাও বেড়েছে।

নির্বাচনের পরপরই প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে ২০২০ সালের নভেম্বরে পোষ্য জার্মান শেফার্ডের সাথে খেলতে গিয়ে নিজের একটি পা ভেঙে ফেলেছিলেন জো বাইডেন। এর এক বছর পর ২০২১ সালের নভেম্বরে বাইডেন পুরোপুরি সুস্থ এবং সবল হিসেবে ঘোষণা দেন তার চিকিৎসকরা।

শনিবার সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের জবাবে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি মুদ্রাস্ফীতির চাপ কমানোর জন্য চীনা পণ্যের ওপর ট্রাম্প-যুগের কিছু শুল্ক শিথিল করার বিষয়ে ভাবছেন। শিগগিরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।