NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

সৈয়দ আশরাফের সমাধিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০১:৪৪ এএম

সৈয়দ আশরাফের সমাধিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের শ্রদ্ধা

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চুতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এদিন সকাল ৯টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফের স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যু ছিল অপ্রত্যাশিত। দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিশীলিত ছিলেন তিনি। তার লোভ-লালসা ছিল না। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ অনুসরণীয়।

এদিকে বেলা সাড়ে ৯টার দিকে সৈয়দ আশরাফের সমাধিতে শ্রদ্ধা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ ছাড়া সৈয়দ আশরাফ স্মৃতি সংসদসহ বিভিন্ন অংগ-সংগঠনের নেতাকর্মীরাও সৈয়দ আশরাফুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬৮ বছর বয়সী সৈয়দ আশরাফ।