NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কির আর নেই


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কির আর নেই

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বড় বোন আয়েশা মোজাক্কির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার ভোরে সিলেটের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

 

তিনি ৮ মেয়ে, অনেক নাতীনাতনী, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

মঙ্গলবার বাদ আছর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদরাসার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের স্বামী মোহাম্মদ মোজাক্কির সাহেবের কবরের পাশে নিজেদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিলেটের স্বনামধন্য পরিবারে, পিতা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মাতা মরহুমা সৈয়দা শাহার বানুর বড় সন্তান ছিলেন মরহুমা আয়েশা মোজাক্কির।

মরহুমা আয়েশা মোজাক্কিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।