NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

আত্মঘাতী গোলে ফেডকাপ যাত্রা শুরু আবাহনীর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫২ পিএম

>
আত্মঘাতী গোলে ফেডকাপ যাত্রা শুরু আবাহনীর

ঘরোয়া ফুটবলে এবারের মৌসুমটা একটু ব্যতিক্রম। ইউরোপের আদলে লিগের মাঝে হচ্ছে টুর্নামেন্ট। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলেছে।
 
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের ৪০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি হয়। এই গোলটি অবশ্য আবাহনী করেনি। পুলিশের মনজুরুরের আত্মঘাতী গোলে লিড নেয় ঢাকা আবাহনী। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের চেষ্টা করে। গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়েছে দুই দলের ফুটবলাররা। ফলে শেষ পর্যন্ত আত্মঘাতী গোলেই ম্যাচের ফল নির্ধারণ হয়। 

ঢাকা আবাহনী সি গ্রুপে রয়েছে। এই গ্রুপের তৃতীয় দল শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ঢাকা আবাহনীর পরবর্তী ম্যাচ প্রায় পাচ মাস ব্যবধানে শেখ রাসেলের বিপক্ষে। ২৪ জানুয়ারি শেখ রাসেলের বিপক্ষে পুলিশ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। 

এই সপ্তাহে ফেডারেশন কাপের একটি ম্যাচ ছিল। আগামী সপ্তাহের মঙ্গলবারে ফেড কাপের দু’টি ম্যাচ। এ গ্রুপের সেই দুই ম্যাচ খেলবে আজমপুর ও মোহামেডান; রহমতগঞ্জ এবং শেখ রাসেল।