NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পুলিশ সপ্তাহ শুরু, প্যারেড পরিদর্শনে রাজারবাগে প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:০০ পিএম

>
পুলিশ সপ্তাহ শুরু, প্যারেড পরিদর্শনে রাজারবাগে প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে রাজারবাগে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন। 

দুপুরে তিনি পুলিশ সদস্যদের কল্যাণ প্যারেডে অংশ নেবেন। ৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এ অনুষ্ঠান হবে। সন্ধ্যায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তৃতীয় দিন অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন। ৬ জানুয়ারি আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ে মতবিনিময় করবেন পুলিশ কর্মকর্তারা। পরদিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সম্মেলনে অংশ নেবেন আইজিপি। পুলিশ সপ্তাহের শেষ দিন মন্ত্রী,  মন্ত্রিপরিষদ সচিব, প্রধান বিচারপতির সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেবেন পুলিশ কর্মকর্তারা।