NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কাঠের বাক্সে ৪ খুলি, মেক্সিকান বিমানবন্দরে হুলুস্থুল


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৭:১৩ পিএম

কাঠের বাক্সে ৪ খুলি, মেক্সিকান বিমানবন্দরে হুলুস্থুল

আর্ন্তজাতিক ডেস্ক: মেক্সিকান বিমানবন্দরে একটি বাক্সের ভেতরে মিলল মানুষের মাথার চারটি খুলি। এগুলো কুরিয়ারে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনী জানায়, কাঠের বাক্সের ভেতরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় মাথার খুলি পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে মধ্য মেক্সিকোর কুয়েরেতারো ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে।

 

এক বিবৃতি থেকে জানা যায়, বাক্সটি পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য মিচোয়াকান থেকে পাঠানো হয়েছিল। ওই অঞ্চলটি দেশের সবচেয়ে সহিংস অংশগুলোর মধ্যে একটি। বাক্সটির গন্তব্য ছিল দক্ষিণ ক্যারোলাইনার ম্যানিংয়ে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার হওয়া খুলিগুলোর বয়স, পরিচয় বা এগুলো পাঠানোর সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেয়নি। তবে তারা জানায়, মানবদেহাবশেষ স্থানান্তরের জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে একটি বিশেষ অনুমতির প্রয়োজন হয়, যা উদ্ধার হওয়া খুলিগুলোর জন্য নেওয়া হয়নি।

সূত্র : রয়টার্স