NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

কেউ বিশৃঙ্খলা করলে প্রশ্রয় দেওয়া হবে না : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৬:৫০ এএম

কেউ বিশৃঙ্খলা করলে প্রশ্রয় দেওয়া হবে না : আইনমন্ত্রী

ঢাকা: কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার (১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নতুন বছর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জামায়াতে ইসলামী গেল কয়েক দিন ধরে সহিংসতা করছে, সংঘর্ষও হয়েছে। এ বিষয়ে সরকারের ব্যবস্থা নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশ্রয় দেওয়া হবে না।

 

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আইন অনুসারে ব্যবস্থা নেবে। এটা পরিষ্কার কথা। কারণ এখন জনগণ উন্নয়ন চায়।

 

তিনি বলেন, আমরা সামগ্রিকভাবে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কাজেই এর মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

জামায়াত নিষিদ্ধে কোনো নির্বাহী আদেশ দেওয়া যায় কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সেটা আপনারা দেখবেন, ধন্যবাদ।

আইন ও সালিস কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে। এ বিষয়ে আপনারা কী ভাবছেন— জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে। আমি বলব, যেসব ক্ষেত্রে জনগণ বিচার পায়নি, সেসব ক্ষেত্রে বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমরা বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার প্রতিষ্ঠা করেছি। যারা মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তুলছে, তারা কিন্তু অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে কোনো কথা বলেননি। কাজেই তাদের বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তা আপনারা নির্ধারণ করবেন।