NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

অফিস ভবনের ভাড়া পরিশোধ না করায় টুইটারকে নোটিশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২৪ এএম

>
অফিস ভবনের ভাড়া পরিশোধ না করায় টুইটারকে নোটিশ

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত অফিস ভবনের ভাড়া পরিশোধ না করায় নোটিশ পাঠানো হয়েছে টুইটারকে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকোতে অফিস কার্যক্রম চালাতে ১ লাখ ৩৬ হাজার ২৫০ ডলার ভাড়া দিতে হয় জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমটিকে। কিন্তু তারা এ ভাড়া পরিশোধ করেনি। সান ফ্র্যান্সিসকোর হ্যাটফোর্ড ভবনের ৩০ তলায় টুইটারের অফিস অবস্থিত।

ভবনটির মালিক কলম্বিয়া রেট – ৬৫০ ক্যালিফোর্নিয়া এলএলসি গত ১৬ ডিসেম্বর টুইটারকে নোটিশ পাঠায়। নোটিশে বলা হয়, যদি পাঁচদিনের মধ্যে ভাড়া পরিশোধ না করা হয় তাহলে তাদের খেলাপি হিসেবে বিবেচনা করা হবে। নোটিশ পাঠানোর পরও টুইটার ভাড়া পরিশোধ করেনি।

এরপর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সান ফ্রান্সিসকোর আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করে ভবন মালিক কর্তৃপক্ষ।

আরেক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত ১৩ ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছিল, গত কয়েক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর সদর দপ্তর সহ বিশ্বব্যাপী অবস্থিত অন্যান্য অফিসগুলোর ভাড়া পরিশোধ করছে না টুইটার। এর আগে ২০২২ সালের ডিসেম্বরের শুরুতে দুটি চাটার্ড বিমানের ভাড়া  না দেওয়ায় টুইটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।

জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমটির কোনো মিডিয়া শাখা নেই। তারা এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে ২০২২ সালের অক্টোবরে টুইটারের মালিকানা কিনে নেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। মালিকানা কিনে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করে টুইটারকে সমালোচনায় ফেলেছেন তিনি।