NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

মেট্রোরেলের এমআরটি পাস পেতে লাগবে ৫০০ টাকা


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৩ পিএম

মেট্রোরেলের এমআরটি পাস পেতে লাগবে ৫০০ টাকা

ঢাকা: মেট্রোরেলে যাতায়াতের জন্য এমআরটি পাস পেতে লাগবে সর্বমোট ৫০০ টাকা। এরমধ্যে কার্ডের জামানত ২০০ টাকা। বাকি ৩০০ টাকা ব্যালেন্স, যা দিয়ে ভ্রমণ করা যাবে। আর কার্ড জমা দিলে জামানতের টাকা ফেরত দেবে সরকার। 

আজ বৃহস্পতিবার মে‌ট্রো‌রে‌লের নির্মাণ ও প‌রিচালনার দা‌য়ি‌ত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে। 

ডিএমটিসিএল সূত্র জানায়, যারা নিয়মিত মেট্রোরেলে যাতায়াত করতে বারবার টিকিট সংগ্রহ করতে চান না, তাদের জন্য এই এমআরটি পাস কার্ড। এটি সংগ্রহ করে টাকা রিচার্জ করে যতবার খুশি ভ্রমণ করা যাবে। 

এমআরটি পাস কার্ড সংগ্রহের জন্য একটি আবেদন ফরম পূরণ করতে হয়। ফরমটি ডিএমটিসিএল-এর ওয়েবসাইটে ( dmtcl.gov.bd) পাওয়া যাবে। ফরমটি ডাউনলোড করে পূরণ করতে হবে। পরে মেট্রোরেলের যেকোনো স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে এমআরটি পাস কার্ড সংগ্রহ করা যাবে।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এমআরটি পাস দেওয়া হবে। কার্ডের মেয়াদ ১০ বছর। 

স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার থেকে এমআরটি পাস কার্ডে টাকা রিচার্জ করা যাবে। তাছাড়া যারা নিজেদের রিচার্জ নিজেরা করতে পারবেন, তারা টিকিট বিক্রয় মেশিনে টপ আপ অপশনে গিয়ে রিচার্জ করতে পারবেন।

এছাড়া মেট্রোরেলে একক যাত্রার জন্য টিকিট পাওয়া যাবে স্টেশনে।