NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:১৬ পিএম

>
রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে।

রাষ্ট্রপ্রধান দু’দেশের এ সুযোগগুলো কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার জন্য তুরস্কের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি আশা করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে আগামীতেও মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে তুরস্ক।

রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালন করায় তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।